শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ট্রাম্প-পুতিনের সভায় মুসলিম সাংবাদিকের কাণ্ড! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংলাপ কক্ষের সামনে প্রতিবাদী এক মুসলিম সাংবাদিক প্লেকার্ড হাতে হাজির। তাতে লেখা- (nuclear weapons ban treaty) - “পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি”।

এ ঘটনায় সেখানে হট্টগোল সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা ওই সাংবাদিককে জোর করে বের করে দেয়।

ডেইলি মেইলের খবরে বলা হয়, পরমাণু অস্ত্র বিলুপ্তির দাবি সম্বলিত একটি প্লাকার্ড নিয়ে স্যাম হুসেইনি নামের ওই সাংবাদিক ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত সংলাপ কক্ষের সামনে অবস্থান করছিলেন।

এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে বারবার চলে যেতে বললেও তিনি যেতে রাজি না হওয়ায় জোর করে তার প্লাকার্ডটি কেড়ে নেয়া হয় এবং তাকে ধাক্কা দিয়ে ও কয়েকজন নিরাপত্তাকর্মী জোর করে ধরে বের করে দেয়। এসময় সেখানে ব্যাপক হট্টগোফ সৃষ্টি হয়।

উল্লেখ্য,কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি (ইংরেজী:Comprehensive Nuclear-Test-Ban Treaty) সংক্ষেপে সিটিবিটি (ইংরেজী: CTBT) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমানবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়। তবে এখনও এটি কার্যকর করা হয়নি।

আরও পড়ুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ