রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

সুস্থ থাকা অবস্থাই তুমি খারাপ অভ্যাসটি ছেড়ে দাও: মুফতি মেঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ইসমাইল মেনক
শিক্ষাবিদ ও দাঈ

একজন ব্যক্তির হার্টের স্পন্দন যখন বন্ধ হয়ে যায়, তিনি ব্যথা অনুভব করেন।  তার আত্মীয়-স্বজন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার যখন বলেন, আপনাকে সিগারেট খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে। তিনি নিশ্চিতভাবেই অভ্যাসটি ত্যাগ করবেন। কেন? ডাক্তার বলেছেন তাই।

কিন্তু, আল্লাহ সুবহানাহু তায়ালা জন্য আমরা কয়জন প্রস্তুত এটা বলতে যে “ এখন থেকে এই খারাপ অভ্যাস বাদ”। কয়জন বলতে পারি?

আমরা কি একটা হার্ট অ্যাটাকের জন্য অপেক্ষা করছি, একটা খারাপ অভ্যাস বাদ দেয়ার জন্য? যখন আল্লাহ বলছেন, এটার জন্য অপেক্ষা করো না, আমি তোমাকে একটি সুস্থ শরীর দিয়েছি। সুস্থ থাকা অবস্থাই তুমি খারাপ অভ্যাসটি ছেড়ে দাও।

কিছু লোক আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা কখনোই তার ইবাদত করে না। তখন, আল্লাহ কি করেন? তিনি তাদেরকে একটু সহযোগিতা করেন। সেই সহযোগিতাটা কি?

তিনি তাদেরকে এমন অসুস্থ করে দেন যে ডাক্তার ও তাকে সাহায্য করতে পারে না। তখন তারা বলতে বাধ্য হয় যে ‘ইয়া আল্লাহ’

তারা আল্লাহর কাছে প্রথমবারের মত হাত তুলে এবং নামাজে  আসে। মাশাআল্লাহ! এটা কাম্য নয়। আমরা সত্যি ভাগ্যবান যে আমরা আল্লাহর কাছে হাত তোলার আগেই মৃত্যুবরণ করিনি।

কিন্তু প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কাছে হাত তোলার জন্য (খারাপ) কিছু হওয়ার আগ পর্যন্ত কি আমাদের অপেক্ষা করা উচিৎ?

আল্লাহ এই জন্যই কৃতজ্ঞ হতে বলেছেন এবং শয়তান আমাদেরকে কুমন্ত্রনা দেবার আগেই তার সম্পর্কে জানতে বলেছেন যাতে করে আমারা বুঝতে পারি যে শয়তান কিভাবে আমাদেরকে বিপথে নিয়ে যায়।

যারা সারা জীবন ব্যভিচার করেছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা এটি করে কী অর্জন করতে পেরেছে? যারা সারা জীবন পাপ (প্রতারনা, চুরি, মদ্যপান ... ইত্যাদি ) করে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা এটি করে কী অর্জন করতে পেরেছে?

তারা কি অর্জন করেছে? ক্ষণিকের আনন্দ- তাইতো? এখন আল্লাহ যদি আপনার সহায় হয়, তিনি আপনাকে এটি বলার সুযোগ দিবেন যে ‘ও আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি এ কাজ আর কখনোই করবো না’।

[embed][/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ