শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা দেয় টাই; এখনই ছাড়ুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরমাল পোশাক বলতে অনেকেই টাইয়ের বিকল্প দেখেন না। অথচ টাই আপনার স্বাস্থ্যের ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনতে পারে। আইএফএলসায়েন্সের খবর

নতুন এক গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা দেয় টাই, তাই টাই পরলে মাথাব্যথা, মাথা ঘোরা এবং বমি ভাবে আক্রান্ত হতে পারেন আপনি।

নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের আই অ্যান্ড ইয়ার ইনফার্মারি বিভাগের গবেষক রবার্ট রিচ স্বাস্থ্যের ওপর টাইয়ের প্রভাব নিয়ে গবেষণা করে করে নতুন এ তথ্য পান।

তিনি টাই পরার সাথে মস্তিষ্কে চাপ পড়ার সম্পর্ক খুঁজে পান। তার গবেষণাকে ভিত্তি করে জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল শেলসউইগ-হোলস্টেইনের রবিন লুডেক এবং তার সহকর্মীরা আরও অগ্রসর হয়। তারা টাই পরার আগে ও পরে ১৫ জন সুস্থ পুরুষের মস্তিষ্ক স্ক্যান করেন। এরপর আরও ১৫ জনের মস্তিষ্ক স্ক্যান করেন, এক্ষেত্রে টাইয়ের কোনো ভূমিকা ছিল না।

ফলাফলে দেখা যায়, টাই পরার পর মস্তিষ্কে রক্তের প্রবাহ কমে ৭.৫ শতাংশ। বেশিরভাগ মানুষই ভাববেন, ৭.৫ শতাংশ আর এমন কি। কিন্তু এটা তাদের জন্য ক্ষতিকর যাদের রক্ত চলাচলে ইতোমধ্যেই সমস্যা আছে।

এ ছাড়া যারা ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যারা বৃদ্ধ তাদের জন্যও এটা ক্ষতি করতে পারে।

অন্যান্য গবেষণায় দেখা গেছে, টাইয়ের মাঝে প্রচুর জীবাণু থাকে এবং এর আসলে কোনো উপকারিতা নেই। এর প্রেক্ষিতে বিজ্ঞানীরা টাই ছাড়ার পরামর্শ দিয়েছেন।

দিনাজপুরে ফিল্মি স্টাইলে ৪০টি ছাগল লুট!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ