মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৫ দিন রুমে বন্দি থাকা যুবককে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ শহরের বনানী পাড়ার একটি ৫ তলা বাসা থেকে আসিফ হায়দার (২২) নামের এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ১৫ দিন ধরে তিনি নিজেকে আটক রেখেছেন ওই রুমে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি ছেলে একটি কক্ষে আটকে আছে খবর পেয়ে সকাল ১১ টার দিকে বনানীপাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ।

দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা ৭ টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গেল ২৫ রমজান থেকে বনানীপাড়ার ওই বাসার ৫ম তলার একটি কক্ষে নিজেকে বন্দি করে রাখে আসিফ হায়দার। নিজেই ওই কক্ষে রাখা খাবার খেয়ে দিনযাপন করতো। তবে সব সময়ই সকলের সাথে ফোনে কথা বলতো। আজ সোমবার উদ্ধারে গিয়ে কথা বললে সে বার বার বলে আমাকে বাচাতে এলে আমি আমার মত ব্যবস্থা নেব।

এভাবে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৭ টার দিকে সে ঘরে রাখা একটি গ্যাস সিলিন্ডারে আগুণ ধরিয়ে দেয়। এসময় ঘরের দরজা ভেঙে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় যুবক সেলিম হোসেন জানান, আসিফ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ছিল। সে বিভিন্ন সময় বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করতো। নেশার জন্যই সে পিতার কাছে ৭ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিয়ে ঘর থেকে বের হবে না, নিজেকে মেরে ফেলবে।

তবে বিষয়টি অস্বীকার করে আসিফের পিতা (বিজিএমসি খুলনায় কর্মরত) শেখ মো: হাফিজ উদ্দিন জানান, ছেলে কোন নেশাগ্রস্থ ছিলনা। তবে সে মানসিক প্রতিবন্ধী ছিল। বিভিন্ন সময় এরকম করতো। ফলে ৫ম শ্রেণীর পর তাকে আর লেখাপড়া করানো হয়নি।

এদিকে স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, ছেলের মাদকাসক্তের দোষ ঢাকতেই পিতা এতো দিন পর আজ ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন দিয়েছে ছেলে উদ্ধারের জন্য।

এ পাঙ্গাসের দাম ৩৩ হাজার টাকা!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ