রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাজীপুরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ  তামিম:  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা আজ সোমবার থেকে শুরু হয়েছে।

সকাল থেকেই প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার প্রচারণা শুরু করেছেন।

আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে গত ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে ভোট হওয়ার কথা ছিল।

কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে গাজীপুর সিটি নির্বাচনের তফসিলের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন পৃথক তিনটি আবেদন করে।

শুনানি শেষে আপিল বিভাগ এই নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ২৮ জুনের মধ্যে এ নির্বাচন করতে বলেন।

গত ১৩ মে ইসির সভায় ২৬ জুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে রমজান মাস থাকায় এরপরই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

ইসি তখন এ নির্দেশ দেয় যে প্রার্থীরা প্রচারের সুযোগ পাবেন ১৮ জুন থেকে। এর আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

নতুন ঘোষিত নির্বাচনের তারিখের ফলে গাজীপুরবাসী ঈদের পরেই ভোট দেওয়ার সুযোগ পান। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও তাই চেয়েছিলেন।

তাদের দাবি ছিল, ঈদের পর ২৫ থেকে ২৭ জুনের আগে যেন এই নির্বাচন না হয়। কারণ, এই সিটির ভোটারদের একটি বড় অংশ বিভিন্ন এলাকা থেকে আসা পোশাকশ্রমিক।

ঈদের পরপর ভোট হলে তারা ভোট দিতে পারবেন না। ৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন। ভোটার ১১ লাখের বেশি।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ