বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ভেনিজুয়েলায় নাইটক্লাবে আগুন, ৮ নাবালকসহ নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নাইটক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় কম করেও ১৭ জনের মৃত্যু হল৷ মৃতদের মধ্যে আটজন নাবালক৷ মর্মান্তিক ঘটনাটি ভেনিজুয়েলার রাজধানী কারকাসের৷ জানা গিয়েছে নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে যায়৷ হুড়োহুড়ি করে বেরতে গিয়ে অনেকে পদপিষ্ট হয়ে মারা যান৷ মৃতদের সকলেরই বয়স ২৩ বছরের নিচে৷

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে ঘটে ঘটনাটি৷ কারাকাসের একটি নাইট ক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল৷ তখন সেখানে টিয়ার গ্যাস ভরা গ্রেনেড ছুঁড়ে মারা হয়৷

বিষাক্ত টিয়ার গ্যাসে দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়৷ পরে সেখানে আগুন ধরে যায়৷ প্রাণভয়ে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়৷ আহত শতাধিক৷ তাদের বেশ কয়েকজন হাসপাতালে ভরতি৷ নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন৷ মৃতদের মধ্যে আটজন নাবালক৷

এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার পরই নাইটক্লাবটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন৷ ক্লাব মালিককে গ্রেফতার করা হয়েছে৷ মর্মান্তিক ঘটনার পর একাধিক গাফিলতি সামনে এসেছে৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ক্লাবে কোনও আপদকালীন বেরনোর পথ নেই৷

তবে লাতিন আমেরিকার এই দেশটিতে কোনও কর্মাশিয়াল বাড়িতে সাধারণত আপদকালীন দরজা দেখা যায় না৷ কারণ অনেক ক্রেতাই বিল না মিটিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়৷ সেই প্রবণতা বন্ধ করতে কেউ এমার্জেন্সি দরজা ব্যবহার করে না৷

কারাকাসে আগেও নাইটক্লাবে পার্টি করতে এসে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার নজির রয়েছে৷ ২০০২ সালে লা গুয়াজিরা নামে একটি ক্লাবে আগুনের জেরেই পদপিষ্ট হয়ে ৫০ জনের মৃত্যু হয়৷

খেলার নামে শুরু হলো এ কোন খেলা!

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ