বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রাষ্ট্রপতির ঈদের দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামীকাল সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহের ঈদ জামাতে অংশ নেবেন তিনি।

নামাজের পরে সবার সঙ্গে কুশল বিনিময়ের পরে বঙ্গভবনে ফিরে সকাল ১০টায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি।

সেখানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,কূটনীতিক, পেশাজীবী সম্প্রদায়ের সদস্য, সম্পাদক ও সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং অন্যরা অংশগ্রহণ নেবেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

বঙ্গভবন সূত্রে আরও জানা যায়, সকাল ১১টার দিকে এই অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও সাধারণত দুপুর ১২ টা নাগাদ অনুষ্ঠানটি চলে।
এরপরের সময়টুকু রাষ্ট্রপতির একান্ত সময় এবং তখন তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার লোকজনের সঙ্গে কাটান।

বঙ্গভবন সূত্রে আরও জানা গেছে, ঈদের পরের দিনও রাষ্ট্রীয় কোনও আনুষ্ঠানিকতা থাকে না এবং সেইদিনও তিনি পারিবারিক আবহে সময় কাটান।
উল্লেখ্য, রমজান মাসে রাষ্ট্রপতি একাধিক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন।

এসব অনুষ্ঠানে এতিম, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, কূটনীতিক, আত্মীয়-স্বজনসহ বিশিষ্টজনরা অংশ নিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ