রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে যাচ্ছেন অধিকাংশ মানুষ। আর এতে করে প্রায় ফাঁকা হয়ে পড়ছে চিরচেনা মানুষে ঠাসা কর্মচঞ্চল ঢাকা। তিনদিনের জন্য ঢাকা যেন সব কাজ বিরতি দিয়ে ফাঁকা হয়ে যাবে।

বৃহস্পতিবার শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। ঘরমুখো মানুষের স্রোত এখন বাস, লঞ্চ এবং রেল স্টেশনগুলোতে।

ঈদ উপলক্ষে বুধবার থেকেই শুরু হয়েছে রেলের বিশেষ সার্ভিস। বৃহস্পতিবারও রাজধানীর কমলাপুর স্টেশনে ঘরে ফেরা মানুষের ঢল। ট্রেন ছাড়ছে শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে। মানুষজনও খুশি-দুর্ভোগ মিলিয়ে ফিরছেন বাড়ি।

রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অসংখ্য মানুষ। সড়কে বাড়তি গাড়ি নামায় বিভিন্ন স্থানে জানযট লক্ষ করা গেছে।

তবে শেষ কর্মদিবসে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এদিন প্রয়োজনের তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় বাসের ছাদে, ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

নুরানি পদ্ধতির পথিকৃৎ কারী মাওলানা রহমতুল্লাহর ইন্তেকাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ