বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

রাজধানীতে চোরের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয় রোববার ভোর ৫টার দিকে।  নিহত রাহাত মিয়া সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার ছেলে।

সবুজবাগ থানার ডিউটি অফিসার সাইফুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাদারটেক নতুন রাস্তা এলাকার একটি বাড়িতে চোর প্রবেশ করে। এ বিষয়টি বাসার লোকজন টের পেয়ে চোরকে ধাওয়া দেয়।

এসময় চোর রাহাতের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত রাহাতকে ঢামেকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা সাইফুর রহমান।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ