রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

চীনে রুহানি-পুতিনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার চীনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠকে মিলিত হন। দুই প্রেসিডেন্টই সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, সবক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। জ্বালানি, প্রতিরক্ষা, ট্রানজিট ও কাস্পিয়ান সাগর ইস্যুতে দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে। পুঁজি বিনিয়োগের জন্য রুশ কোম্পানিগুলোকে ইরান স্বাগত জানায়।

পরমাণু সমঝোতা ইস্যুতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে রুহানি বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র বেআইনিভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে। অন্য পক্ষগুলো যাতে সমঝোতা বাস্তবায়ন করে সে বিষয়ে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।

রাশিয়া এবারের ফুটবল বিশ্বকাপ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে। ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।

সূত্র: প্রেসটিভি 

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ