বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

রংপুরে বজ্রাঘাতে নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রংপুরের বদরগঞ্জে বজ্রাঘাতে নারীসহ দুই জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট গ্রামের আলমগীর হোসেন (৫০) ও শাহপুর মাষ্টারপাড়া গ্রামের আয়েশা বেগম (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রংপুর ও আশপাশের এলাকায় বজ্রপাতসহ ঝড় শুরু হয়। এ ঘটনায় আলমগীর ও আয়েশা নামে দুই জন মারা যায় ও পাঁচ জন আহত হয়। আহতদের বদরগজ্ঞ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. সালাম জানান, আহতদের অবস্থা এখন উন্নতির দিকে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে ওঠবেন।

আরো পড়ুন- মুসলমানদের জন্য কী করেছে মোদি সরকার? জানাবে আরএসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ