রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

পবিত্র শবে কদরের সরকারি ছুটি পুনঃনির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পবিত্র শবে কদর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ১২ জুনের পরিবর্তে ১৩ জুন এ ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এ আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রমজান মাস শুরু ধরে ১২ জুন শবেকদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবেকদরের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার শাবান মাস ৩০ দিনে শেষ হয় এবং রমজান মাস শুরু হয় গত ১৮ মে। সে হিসেবে এবার শবে কদরের রাত হবে ১২ জুন। এই জন্য শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

গত ১৭ মে চাঁদ দেখা যাওয়ায় পরদিন ১৮ মে থেকে রমজান মাস গণনা শুরু হয়। এ হিসেবে আগামী ২৬ রমজান অর্থাৎ ১২ জুন দিনগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালন করা হবে। আগামী ১৫ জুন জুমাতুল বিদা এবং ৩০ রোজা পূর্ণ হলে ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শবে কদর পিছিয়ে যাওয়ায় সরকারি ছুটিও পেছানো হয়েছে বলে আদেশে বলা হয়।

আরও পড়ুন : শবে কদর : প্রভুর সান্নিধ্য অর্জনের অপূর্ব সুযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ