বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

টাঙ্গাইলে ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বুধবার (৬ জুন) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত অপসারণ করা হলে যানচলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ