শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

নারীদের প্রকাশ্যে ঈদ জামাতে অংশ গ্রহণের অনুমোদন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো প্রকাশ্যে মাঠে ঈদের নামাজ পড়ার অনুমতি পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরের নারীরা।গতকাল রবিবার বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, বর্ধমানের টাউন হলে কেন্দ্রীয়ভাবে প্রতি ঈদে নামাজ পড়া হলেও সেখানে শুধু পুরুষরাই অংশ নিতেন। তবে এবার থেকে নারীরাও সেখানে নামাজ পড়বেন।

রবিবার ওয়াকফ অ্যাস্টেট মুতুয়াল্লি কমিটির দফতরে কেন্দ্রীয় ঈদ কমিটির বৈঠকে টাউন হল মাঠে ঈদের নামাজে নারীদের অংশগ্রহণ বিষয়ে প্রস্তাব ওঠে। কেন্দ্রীয় ঈদ কমিটি সেই প্রস্তাবে সায় দিলে প্রকাশ্যে ঈদের নামাজ পড়ার অনুমতি মেলে বর্ধমানের নারীদের।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ঈদ কমিটির সম্পাদক নূর আলম বলেন, 'বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে নারীরা টাউন হলে নামাজ পড়তে চান বলে প্রস্তাব এসেছিল। সেটাও গৃহীত হয়েছে।'

এইচজে

আরো পড়ুন সিলেবাসে থাকছে মাওলানা আবুল ফাতাহ’র ‘দেওবন্দ আন্দোলন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ