রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘বদর দিবসের চেতনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বদর দিবসের চেতনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন নেজামে ইসলাম পার্টি ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।

৩ জুন পুরানা পল্টনস্থ ভোজন রেঁস্তোরায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এ আহবান জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ তারেক জামিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। উপস্থিত ছিলেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওঃ আবদুর রশিদ মজুমদার, সহ-সভাপতি অধ্যাপক এহ্তেশাম সারওয়ার, মুফতী জিয়াউল হক মজুমদার, সহকারী মহাসচিব আলহাজ¦ মাও: মোঃ ওবায়দুল হক, ছাত্রসমাজের সাবেক সভাপতি মুফতী আবদুল কাইয়ুম, অর্থ সম্পাদক মাওঃ মমিনুল ইসলাম, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মুহা. খোরশেদ আলম, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি আব্দুর রহমান, ছাত্র জমিয়তের সোহাইল আহমদ মুহা. অলিউল্লাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বদর যুদ্ধের চেতনা মানেই ইসলামকে বিজয়ী করার চেতনা। তাই সিয়ামসাধনার এই মাসে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং মাহে রমজানের পবিত্রতা ও প্রকৃত উদ্দেশ্য সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে। সংযম ও সাধনার মাধ্যমে জীবনের সর্বস্তরে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে হবে।

বদর যুদ্ধের শহীদ সাহাবায়ে কিরাম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ