রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

নিরীহ মানুষের ভয়ের কিছু নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মাদকবিরোধী অভিযানে নিরীহ মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অভিযানের নামে কোনো পুলিশ সদস্য যদি নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

শনিবার দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক কিংবা জঙ্গিবিরোধী কোনো অভিযানে ডিএমপি এলাকায় নিরীহ কোনো মানুষ হয়রানির শিকার হবে না। তাদের ভয়ের কিছু নেই। যদি কোনো পুলিশ সদস্য এটা করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।’

ঢাকা মহানগরীতে এখন অনেকটাই নিরাপদ উল্লেখ করে ডিএমপি কমিশনার দাবি করেন, ডিএমপি এলাকায় এখন আর ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি নেই। গভীর রাতেও মানুষ নিরাপদে বাসায় ফিরতে পারেন। পুলিশ জনগনকে পাহারা দিয়ে যাচ্ছে। এ সময় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনি আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ