রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘কঠোর’ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দাবি আদায়ে কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আন্দোলন ছাড়া চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সংসদ ভেঙে নির্দলীয় সরকারের দাবি আদায় সম্ভব নয় বলে মনে করছেন দলটির হাইকমান্ড।

এরই মধ্যে প্রকাশ্যে বক্তব্যে-বিবৃতিতেও আন্দোলনের বিকল্প নেই বলতে শুরু করেছেন দলের সিনিয়র নেতারা। নানা হিসাব-নিকাশ কষে আইনি লড়াইয়ের পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে ঈদুল ফিতরের আগেই সারাদেশে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তারা।

পাশাপাশি নিজেদের দাবির প্রতি জনগণকে সম্পৃক্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়েও জোরালো তৎপরতা চালাবেন নেতারা।

সূত্র জানায়, সম্প্রতি বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নতুন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদের আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সময়ের মধ্যেই কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ