বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

একরামুল নিহত হওয়ার অডিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম হত্যার কথোপকথনের অডিও ক্লিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এরই মধ্যে অডিওটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। িতিনি বলেন, অডিও ক্লিপটি যাচাই-বাছাই করা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কোনো হত্যা বা দুর্ঘটনা আমাদের তদন্তের বাইরে নয়। সব হত্যার বিষয়ে তদন্ত হবে। যেখানে যেটা দরকার সেটা করা হবে এবং কমিটি গঠন করা হবে। কেউ নিহত হোক এটি আমাদের কাম্য নয়।

বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত ‘দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি’র উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল- সবাইকে মাদকের ভয়াবহ অবস্থা থেকে সরিয়ে আনা। এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের লিস্ট বড় লম্বা। যতদিন মাদক নির্মূল না হয় ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে।

২৬ মে রাতে টেকনাফের কাউন্সিলর ও সাবেক যুবলীগ সভাপতি একরামুল হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানায় র‌্যাব।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ