রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হয়েছেন।

এতে অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কাভার্ডভ্যান চালক আরিফের নাম পাওয়া গেলেও হতাহত আর কারও পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান এক নারীসহ ৩ বাসযাত্রী এবং আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নিহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ