রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মীনা বাজারে পঁচা মাছ-মুরগি, ৩ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর আজিমপুরের মীনা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পঁচা মাছ-মাস পাওয়ায় তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্বে দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান

অভিযানে মীনা বাজারের এই আউটলেটের স্টোর রুম থেকে পঁচা মাছ, মুরগি, সবজি ও ফল পাওয়া যায়। এছাড়াও ফ্রান্সের তৈরি একটি কোমল পানীয় পাওয়া গেছে যাতে বিএসটিআই'র অনুমোদন নেই।

এসব কারণে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ম্যানেজার এবং ক্যাশিয়ারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মশিউর রহমান বলেন, কিছু পণ্যে বিএসটিআই এর অনুমোদন না থাকলেও তারা সেই পণ্য বিক্রি করছিল। এছাড়া আউটলেটটিতে পচা মাছ-মাংসও পাওয়া গেছে। সে কারণে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ