রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ক্রসফায়ারে হত্যা সংবিধান পরিপন্থি: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের সংবিধানের ২৭নং অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু রাষ্ট্রের চলমান মাদক বিরোধী অভিযানে এ যাবত ক্রসফায়ারে নিহত কেউই আইনের আশ্রয় লাভের সুযোগ পায়নি। যা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসও বটে।

এ ধরনের বিচার বহির্ভুত শাস্তিতে মাদক নির্মুল সম্ভব নয় এবং মূল হোতারা আড়ালে থেকে যাচ্ছে। এজন্য মাদক নির্মুলে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক সচেতনতা। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারের ভার তুলে দিলে একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থায় মানুষের আস্থা থাকে না।

আজ ৩০ মে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ সংগঠনের মাসিক বৈঠকে এ কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সেক্রেটারি জেনারেল এম হাসিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম কাওছার আহমাদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল করিম আকরাম, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রকাশনা সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘মাদকসেবী ও ব্যবসায়ীদের যেভাবে শাস্তি দিতে বলেছে ইসলাম’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ