বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

সাভারে কাউন্সিলর পক্ষ ও ছাত্রলীগের সংর্ঘষ; আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে কাউন্সিলরের লোকজনের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দফায় দফায় গুলিবর্ষণে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের লোকজন ছাত্রলীগের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

জানা গেছে, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডা এলাকায় ইজারা নেওয়া কাচাঁবাজারে টাকা আদায়কে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলরের লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে রোববার বিকেলে ছাত্রলীগের এক কর্মীকে কাউন্সিলরের লোকজন মারধর করে। পরে এ ঘটনার প্রতিবাদ করতে কাতলাপুরের আমতলা এলাকায় ছুটে যান ছাত্রলীগের অনান্য নেতাকর্মীরা।

এসময় কাউন্সিলরের লোকজন ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ করে গুলি ছুড়লে তারাও হামলা চালায়। শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জেলায় নিহত ৩

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ