সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কিনোট স্পীকার হিসেবে ড. ওবায়দুল্লাহর আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি থাইল্যান্ডের ইয়ালা রাজাবহাট ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত “Research for Stability, Prosperity and Sustainability” শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে কিনোট স্পীকার ও আন্তর্জাতিক প্যানেল ডিসকাসনের অন্যতম ডিসকাসেন্ট হিসেবে আমন্ত্রিত হয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ যোগদান করেন।

কনফারেন্সে তিনি “Education for Sustainable Development: An Islamic Perspective” শিরোণামের উপর মূল বক্তব্য এবং “Education for Sustainability” শিরোনামের উপর আন্তর্জাতিক প্যানেল ডিসকাসন্স-এ অংশগ্রহণ করে উপস্থিত স্কলার ও গবেষকদের বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ইসলামি শিক্ষা কীভাবে টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে তা ছিল আলোচনার মূল বিষয়বস্তু।

ছাত্র জীবনে কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ড. ওবায়দুল্লাহ ইতিপূর্বে বাংলাদেশ ছাড়াও মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ইন্ডিয়ায় অনুষ্ঠিত আন্তার্জাতিক কনফারেন্সে যোগদান করে ২০ টি প্রবন্ধ উপস্থাপন করেছেন।

তার একটি অনুবাদগ্রন্থ ও একটি মৌলিক গ্রন্থ ইতিমধ্যেই পাঠক সমাজে সাড়া জাগিয়েছে এবং দুইটি মৌলিক গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। তার লেখা ২৫টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক রিসার্স জার্নালে প্রকাশিত হয়েছে।

এছাড়াও জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিকে প্রায় ২০০ নিবন্ধ প্রকাশিত হয়েছে। ড. ওবায়দুল্লাহ’র গবেষণার মূল বিষয়বস্তু ধর্মের সামাজিক দৃষ্টিভঙ্গি যা আধুনিক বিশ্বে সুখী ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

৪৩ ফিলিস্তিনিকে হত্যা করে মার্কিন দূতাবাস স্থানান্তর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ