বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কুরআন প্রতিযোগিতার জন্য জর্ডানে হাফেজ আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে জর্ডান গেল মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ গাজী আবদুল্লাহ।

১২-১৭ মে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে সে।

১১ মে জর্ডানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে আবদুল্লাহ। সঙ্গে তার উস্তাদ মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীও রয়েছেন।

গাজী আবদুল্লাহ পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ কওছার আলী গাজীর ছেলে।

গত ৪ মার্চ ঢাকার ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে জর্ডান প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

এর আগে আবদুল্লাহ বাংলা ভিশনে পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতা ২০১৮ এর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

এছাড়াও সৌদি দুতাবাসে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় সে একাধিকবার খুলনা বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে।

সফলতার জন্য হাফেজ আবদুল্লাহ ও তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দুই বছরে শুনে শুনে হাফেজ হলেন জন্মান্ধ আতিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ