বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্ত্রীকে পতিতালয়ে বিক্রি; স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার সময় এক নারী ও শিশুকে উদ্ধার করেছে মাদারীপুর র‍্যাব ৮।

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে শুক্রবার সকালে (১১মে) তাদের উদ্ধার করা হয়।

এ সময় নিখিল (৩৫) নামের এক যুবককে আটক করে। নারী ও শিশু সম্পর্কে আটককৃত নিখিলের স্ত্রী ও সন্তান।

শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে র‌্যাব জানায়, ৮ বছর আগে বরিশালের গৌরনদী এলাকার নীলকান্তি বেপারীর ছেলে নিখিল বেপারী কালকিনির কর্ণপাড়া এলাকায় বিয়ে করেন। বিয়ের পর ভারতে বসবাস করার কথা বলে এক বছর আগে স্ত্রীকে নিয়ে কৌশলে বিহারের এক পতিতালয়ে ৮০ হাজার রুপিতে বিক্রি করে।

পরে সেখানে তাকে বাধ্য করে বিভিন্ন অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করে রাখে। কিন্তু ঐ মেয়ে কৌশলে ছয় মাস পরে পালিয়ে আসে দেশে। এরপর স্বামী তাকে বিভিন্ন প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

শুক্রবার সকালে বেনাপোল নিয়ে যাওয়ার সময় কালকিনির ভুরঘাটা এলাকায় একটি পরিবহন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উদ্ধার করে র‌্যাব-৮। এবং পাচারের অভিযোগে আটক করে নিখিলকে।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৯ ছাত্র আটক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ