মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে বইয়ে আছে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য, ব্যাখ্যা ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সু্হাইল আবদুল কাইয়ুম : প্রতিটি ব্যক্তিরই কিছু যোগ্যতা, ক্ষমতা ও বিশেষ গুণ আছে। ব্যক্তি তার যোগ্যতা, ক্ষমতা ও গুণের বলেই মূল্যায়িত হয়। যতক্ষণ না ব্যক্তির এ সব জিনিস জানা না যায় ততক্ষণ তাকে যথার্থ কদর ও মূল্যায়ন করা যায় না। মনোজগতে তাকে যথাস্থানে স্থান দেয়া যায় না।

সবকিছুর স্রষ্টা মহান আল্লাহরও অসংখ্য অগণিত গুণ ও ক্ষমতা আছে। তা না জানলে বান্দার ভেতরে রবের যথার্থ অবস্থান তৈরি হবে না। সে জানবে না কে সিজদা পাওয়ার হকদার, কার কাছে সবকিছুর খাজানা। কাকে ভয় পাওয়া উচিত। তার কথা না মানলে কী ভয়াবহ শাস্তি ও আযাব পেতে হবে, ইত্যাদি।

বন্ধুবর ও সহকর্মী মুফতি হিদায়াতুল্লাহ রাহমানী আল্লাহর ৯৯ নামের উপর চমৎকার একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি তাতে প্রতিটি নামের তাৎপর্য, ব্যাখ্যা ও কোন নামের উপর কীভাবে আমল করলে কী উপকার হয়, তা অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন। বইটি ইমাম, মুআজ্জিন, ছাত্র, শিক্ষকসহ জনসাধারণ সকলের সংগ্রহে থাকতে পারে।

বইটি প্রকাশ করেছে যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী লাইব্রেরী ও প্রকাশনা প্রতিষ্ঠান 'মদীনা লাইব্রেরী'।  বইটি পাওয়া যাবে যাত্রাবাড়ী কিতাব মার্কেটে অবস্থিত মদীনা লাইব্রেরীতে।

আল্লাহর ৯৯ নাম : তাৎপর্য ও আমলের ফায়দা
লেখক : মুফতী হিদায়াতুল্লাহ রাহমানী
মূল্য: ৫০ টাকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ