শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে বিজ্ঞানী সুফিয়ানের জলাধার পরিকল্পনা কাজে লাগান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বর্ষা মওসুমে পনিবদ্ধতায় নগরবাসী নাকাল হয়। আর বাস্তাঘাটের যানজট তো সারা বছর লেগেই থাকে। এ দুটি ভোগান্তি থেকে পরিত্রাণের উপায় সরকারকে খুজে বের করতে হবে।

তিনি বলেন, যানজটে মানুষের মূল্যবান সময় প্রচুর নষ্ট হয়। যানজটে আটকা পড়ে কিছু রোগী মারাও যায়। অপর দিকে বর্ষা মওসুমে একটু বৃষ্টি হলে সর্বত্রই পনিবদ্ধতা প্রকট আকার রূপ নেয়। এ থেকে মুক্তি পেতে নিউইয়র্কে বাংলাদেশী বিজ্ঞানী আবু সুফিয়ানের উদ্যান জলাধার পরিকল্পনাটি অধিক উপযোগী বলে অনেকই মনে করছেন।

আজ এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পানিবদ্ধতা দূর করতে আবু সুফিয়ানের পরিকল্পনাটি গ্রহণ করলে পানি নিষ্কাষণ দ্রুততর ও সহজতর হবে এবং শহরের সৌন্দর্যও বর্ধিত হবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, রাস্তাগুলোর মাঝে যে ডিভাইডারগুলো আছে সেগুলোতে নিচে হাউজ করে হাউজের উপর পাটাতন দিয়ে তাতে মাটি ফেলে পুষ্পোদ্যান বানালে সৌন্দর্য বর্ধণ ও পানি নিষ্কাষণ দুটো একসাথে সম্ভব। বিষয় দুটিতে সরকারের কার্যকার পদক্ষেপ অপরিহার্য।

গাজীপুরে হেফাজতের ভোট নিয়ে শঙ্কায় বিএনপি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ