শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

চবির বিজ্ঞান অনুষদে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে বিজ্ঞান অনুষদের জামে মসজিদ।  দৃষ্টিনন্দন এ মসজিদটির আর্থিক সহায়তা করবে পিএইচপি পরিবার।

আজ সোমবার বিকেল ৩টায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

পরে এ উপলক্ষে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং পিএইচপি পরিবাবের চেয়ারম্যান সূফি মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণকেন্দ্রে ইসলামি স্থাপত্যশৈলী কারুকার্য মন্ডিত অত্যাধুনিক-নান্দনিক মসজিদ নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান এ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সোনালি ইতিহাসের অংশীদার হয়েছেন।

তিনি আরো বলেন, একজন ধার্মিক ও সুন্দর মনের মানুষ হিসেবে তাঁর এ মহানুভবতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার আজীবন স্মরণ করবে ।

পিএইচপি পরিবারের চেয়ারম্যান বলেন, মানুষ মহান আল্লাহর শ্রেষ্ঠ জীব, আর মানুষের সমস্ত কর্মকান্ড পরিচালিত হয় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। শিক্ষার্থীবৃন্দ সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠবে এটাই প্রত্যাশিত।

বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।

এক মসজিদে দুই মেয়রপ্রার্থী; কৌশলে মুনাজাত করলেন খতিব

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ