বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিরাস থেকে বঞ্চিত করা ভয়াবহ অপরাধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: ইসলামে নারী বা অন্য কোনো ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করা ভয়াবহ অপরাধ। বিভিন্ন হাদিসে নারী বা অন্য কোনো ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করার ব্যাপারে কঠিন সতর্কবাণী এসেছে।

হযরত আবু হোরায়রা এবং হযরত আনাস রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেন,
مَنْ قَطَعَ مِيْرَاثَ وَارِثِه قَطَعَ اللهُ مِيْرَاثَه مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ.
যে ব্যক্তি নিজের ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করেছে, কেয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন।

অর্থাৎ যে ব্যক্তি তার কোনো ওয়ারিসকে চাই সে মেয়ে, মা বা বোন হোক, মিরাস থেকে বঞ্চিত করবে, সে জান্নাতের ওয়ারিস বা হকদার হবে না। সে যতই নেক ও পুণ্যবান হোক না কেন।

হযরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসুল সা. বলেন,
اِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْاَةُ بِطَاعَةِ اللهِ سِتِّيْنَ سَنَةً، ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِى الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ.
যদি এক পুরুষ ও এক নারী আল্লাহর ইবাদতে ষাট বছর পর্যন্ত মগ্ন থাকে তারপর মৃত্যুর সময় তারা (অন্যায়ভাবে) ওসিয়ত করে ওয়ারিসদের ক্ষতি করে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়।

সূত্র: সুনানে ইবনে মাজা, শুআবুল ঈমান/এফএফ

আরো পড়ৃন- ১০টি কবীরা গুনাহ সম্পর্কে জেনে নিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ