শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

আমেরিকান জোটের হামলার মুখে যেভাবে দিন কাটছে বাশার আল আসাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জাহিরুল ইসলাম: সিরিয়াতে আমেরিকান জোটের ভয়াবহ হামলার পর সিরিয়ান প্রেসিডেন্সির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বেশ হাসিখুশি দেখা যায়।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বৃটেন গত শনিবার সিরিয়ার বিভিন্ন স্থানে একযোগে মিসাইল হামলা চালায়।যার দরুণ দামেস্কের বহু এলাকা ধ্বংস্তুপে পরিণত হয়েছে।তবে এ হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায় নি।

এদিকে বৃটেন ও আমেরিকা বলছে, সিরিয়াতে আমাদের হামলার মূল লক্ষ্য হচ্ছে, সিরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাম্প, রাসায়ানিক ল্যাবরেটরি ও বিশেষ মারণাস্ত্রের কারখানা ধ্বংস করা।

তবে ওই হামলার বিরুদ্ধে সিরিয়ান জনগণ  বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, বাশার আল আসাদ অন্য দিনের মতোই নিশ্চিন্তে তার সরকারি অফিসে আসছেন। সবার সঙ্গে হাশি মুখে মতবিনিময় করছেন। যুদ্ধ নিয়ে যেন তার কোন ভাবান্তরই নেই।

এর আগে গত বছর আমেরিকান জোটসিরিয়ায় ৫৯ টি মিসাইল নিক্ষেপ করেছিলো। ধরাণা করা হচ্ছে গত রাতে কমপক্ষে ১২০টি মিসাইল সিরিয়ার বিভিন্ন এলাকায় নিক্ষেপ করা হয়েছে।যদিও যোটের তরফ থেকে কোন সংখ্যা উল্লেখ করা হয়নি।

সূত্র: ডেইলি কুদরত

আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ