শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

পাকিস্তান সীমান্তে অবস্থান করছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মার্কিন সেনাবাহিনীর চীফ অফ স্টাফ জেনারেল মার্ক এ মিলে বলেছেন, আফগান তালেবান এবং তাদের সহযোগী হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা পাকিস্তান সীমান্তে নিরাপদে অবস্থান করছে। মার্কিন সিনেটের আর্মড ফোর্সেস কমিটির কংগ্রেশনাল শুনানিতে অংশগ্রহন করে জেনারেল মিলে এমন কথা বলেন।

কংগ্রেসকে তিনি জানান, আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর হামলা বন্ধ করতে হলে অবশ্যই অজ্ঞাতদের পাকিস্তানে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। ইসলামাবাদ যদি আফগানদের আশ্রয় দিয়ে চলে তবে তাদের দমন করা অসম্ভব কাজ।

এসময় তিনি জোর দিয়ে বলেন যে, ‘হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালেবান পাকিস্তানের সীমান্ত এলাকায় গভীর সমর্থন ও নিরাপদ আশ্রয় উপভোগ করে, যা আফগান নিরাপত্তার জন্য হুমকি।

তবে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে হলে সেখানে অবশ্যই পাকিস্তানের অংশগ্রহণ থাকতে হবে বলেও তিনি স্বীকার করে নেন। পাকিস্তানকে আঞ্চলিক সমাধান হিসেবেই আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার কাজে মার্কিন বাহিনীকে সহয়তা করা উচিৎ বলে জানান এই শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা।আফগানিস্তানে মার্কিন নীতি যে পাকিস্তানকে ঘিরেই সে বিষয়েও তিনি কংগ্রেসের কাছে খোলাখুলি জবানবন্দী দিয়েছেন। সূত্র: ইয়ন নিউজ

আরো পড়ুন- শুভ দিনের অশুভ সংবাদ : দেশ জুড়ে মাদক অপহরণ হত্যা ধর্ষণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ