শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

ইরাকে কবরস্থানে বোমা বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরাকের একটি কবরস্থানে শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) উত্তর ইরাকের শিরকাত শহরে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই কবরস্থানে তিনজন সুন্নি যোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছিল।

শহরের একজন নেতা আলি দোদাহ বিবৃতিতে জানান, সরকার মদদপুষ্ট সুন্নি মিলিশিয়াদের সঙ্গে আইএস জঙ্গিদের সংঘাতে বুধবার (১১ এপ্রিল) ওই তিন যোদ্ধা নিহত হয়েছিলেন।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, নিহত যোদ্ধাদের শেষকৃত্য অনুষ্ঠানের আগেই জঙ্গিরা ওই কবরস্থানে বিস্ফোরক স্থাপন করে গিয়েছিল।
সূত্র: আরব নিউজ
আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ