রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ক্ষমতার পালা বদল হলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ছাড়া দেশের চলমান উন্নয়নের ধারা আর কেউ অব্যাহত রাখতে পারবে না। এজন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে, আওয়ামী লীগ যদি সরকার গঠন করে দেশ সেবার সুযোগ পায়, তাহলে আমাদের অর্জনগুলো ধরে রাখতেই পারবো। উপরন্তু উন্নত দেশের পর্যায়ে এগিয়ে যাবার পথকে সুগম করতে পারবো।’

শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে আর কেউ ব্যর্থ করতে পারবে না।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন। খবর বাসসের।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য আমাদের পরিকল্পিতভাবে অনেক কাজ করতে হয়েছে। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য যে শর্ত তার তিনটিই আমরা সঠিকভাবে পূরণ করতে পেরেছি।

তিনি বলেন, ‘সন্দেহ প্রকাশ করছি এই কারণে যে, ’৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যে উন্নয়ন কাজগুলো আমরা করেছিলাম তা পরবর্তীতে বিএনপি-জামায়াত অব্যাহত রাখেনি বরং সেগুলোকে ধ্বংস করে দেয়।’

প্রধানমন্ত্রী উদাহারণ দেন- ’৯৬ সালে ক্ষমতা ছাড়ার সময় তার সরকারর ২৬ হাজার টন খাদ্য উদ্বৃত্ত রাখলেও ২০০৯ সালে তিনি যখন আবার সরকার গঠন করেন তখন দেশে খাদ্য ঘাটতি ছিল ৩২ হাজার মে. টন।

এদিন সংসদে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উন্নয়ননীতি বিষয়ক কমিটি (সিডিপি) কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশের অভিযাত্রায় যুক্ত করায় প্রধানমন্ত্রী এবং দেশের জনগণকে জাতীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

শেখ হাসিনা এই ধন্যবাদ জনগণের প্রাপ্য উল্লেখ করে বলেন, তারা ভোট দিয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছিল, সরকারের ধারাবাহিকতা ছিল বলেই দেশ আজ উন্নয়নশীল দেশের অভিযাত্রায় যুক্ত হতে পেরেছে।

তিনি বলেন, ‘আমার ধন্যবাদের প্রয়োজন নেই। মনে করি এটা আমার দায়িত্ব ও কর্তব্য। বরং আমরা ধন্যবাদ জানাই জনগণকে। তাঁরা আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে বলেই উন্নয়ন করতে পেরেছি। তাই এ ধন্যবাদটা বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি।

আরো পড়ুন- দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৬ [মুসলিম ২য় খণ্ড]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ