রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

‘কোটা আন্দোলনে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা ব্যর্থ হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের আন্দোলনে লন্ডনভিত্তিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এ দেশের রাজনৈতিক একটা মতলবি মহলের ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এখন নিদারুণভাবে হতাশ।

প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে লন্ডনভিত্তিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি এখন নিদারুণভাবে হতাশায় ডুবে আছে।

ওবায়দুল কাদের বলেন, নতুন কিছু করতে হলে বিদ্যমান যে ব্যবস্থা, তা বাতিল করাই ছিল সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন। নতুন করে এ ব্যবস্থাকে বিন্যাস করতে হলে, এটি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

কোটা বিষয়ে তারেকের টেলিফোন (অডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ