বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সামর্থ থাকার পরও ঋণ আদায়ে গড়িমসি জুলুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : অনেকেই নিজের হক পরিপূর্ণভাবে আদায় করার ব্যাপারে খুব সচেতন, কিন্তু অন্যের হক আদায়ের কোনো গুরুত্বই তাদের থাকে না। কারো থেকে ঋণ নিয়ে, বাকিতে জিনিসপত্র কিনে, কারিগরের কাছে কোনো জিনিস বানিয়ে বা শ্রমিককে দিয়ে কাজ করানোর পর সামর্থ থাকার পরও তারা পাওনা আদায়ে গড়িমসি করতে থাকে। তাদের সম্পর্কে হাদিসে কঠোর সতর্কবাণী এসেছে।

রসূল সা. বলেছেন,
مَطْلُ الْغَنِىِّ ظُلْمٌ.
সম্পদশালীর গড়িমসি জুলুম

অন্য একটি হাদিসে রাসুল সা. বলেছেন,
مَنْ اَخَذَ اَمْوَالَ النَّاسِ يُرِيْدُ اَدَاءَهَا، اَدَّى اللهُ عَنْهُ، وَمَنْ اَخَذَهَا يُرِيْدُ اَتْلاَفَهَا اَتْلَفَهُ اللهُ

যে ব্যক্তি মানুষের সম্পদ ঋণ নেয় এবং তা আদায়ের ইচ্ছা রাখে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সেই ঋণ আদায় করে দেন। ( অর্থাৎ আদায়ের ব্যবস্থা করে দেন।) আর যে সম্পদ এই ইচ্ছায় নেয় যে, সে এই সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।

সূত্র: সহিহ বুখারী
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ