শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

শাড়িতে আল্লাহু-ত্রিশুল; বিবিয়ানা বললো অনিচ্ছাকৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
আওয়ার ইসলাম

ধর্মকে অপমান করা এক ধরনের মানুষের বাতিক। যারা বিভিন্নভাবে ধর্ম, ধর্মীয় সিম্বল নিয়ে অপমানকর জিনিস তৈরি করে থাকে। এর মাধ্যমে নিজেদের বিকৃত মানসিকতার জানান দেয় এবং একশ্রেণির মানুষকে উত্তেজিত করে।

এবারের বৈশাখ উপলক্ষ্যে এমন একটি বিষয় ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বৈশাখের শাড়ির একটি নকশায় দেখা যাচ্ছে আল্লাহু শব্দকে আঁকা হয়েছে হিন্দু ধর্মের ত্রিশুলের মধ্যে। দুটি বিষয়কে এমনভাবে স্থির করা হয়েছে যা দেখলেই বোঝা যায় খুবই পরিকল্পিত কাজ এটি।

শাড়ির ওই অংশটি দিয়ে ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছেন সচেতন মানুষ। একই সঙ্গে তারা ঘৃণা প্রকাশ করছেন এর ডিজাইনার এবং কোম্পানিকে।

সংস্কৃতিকর্মী শাহ ইফতেখার তারিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আল্লাহ’ নাম শাড়িতে প্রিন্ট করার মাধ্যমে ‘আল্লাহ’ নামটিকে নারীদের পদাঘাত করার চক্রান্তকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে ব্যবসা চালিয়ে যাবে, আর আমরা বসে বসে তামাশা দেখব!?

মাওলানা শাহাদাত হোসাইন বিষয়টির নিন্দা জানিয়ে বলেছেন, দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হোক।

অনেকের মতামত এর বিরুদ্ধে গণপ্রতিবাদ হওয়া দরকার যাতে করে ধর্ম ও ধর্মীয় বিষয়বস্তু নিয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না হতে পারে।

এদিকে অনলাইন এক্টিভিস্ট সাইমুম সাদী বিষটির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, বৈশাখী উপলক্ষে শাড়ির ডিজাইনে আল্লাহর নাম। এই ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে ফ্যাশন হাউস 'বিবিয়ানা'।

বৈশাখী উপলক্ষে রঙ-ঢঙযের সাথে আল্লাহর নাম ছেপে দেওয়াটা কোনো অসাবধানতা নয় ইচ্ছাকৃত। দেশের সাধারণ জনগণ এদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে।

বৈশাখ উপলক্ষ্যে শাড়িতে এমন করে আল্লাহ আর ত্রিশুলকে চিত্রায়নকারী প্রতিষ্ঠানটির নাম বিবিয়ানা। একটি দেশীয় তৈরি পোশাকের ব্রান্ড। যার মালিক ডিজাইনার লিপি খন্দকার। নববর্ষ উপলক্ষ্যে ফ্যাশন হাউজটি নানারকম পোশাক এনে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

জানা যায়, ২০০১ সালে ব্রান্ডটি যাত্রা করে। ঢাকা, চট