শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

তায়েফে টানা দু’দিন বৃষ্টিতে তলিয়ে আছে রাস্তা-ঘাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের তায়েফে টানা দু’দিনের বৃষ্টিতে তলিয়ে আছে রাস্তা-ঘাট।৩৪টি পানি নিষ্কাশন খাল অবরুদ্ধ হয়ে আছে পানিতে।

তায়েফ পৌরসভার মুখপাত্র ইসমাইল ইব্রাহিম জানান, বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি রাস্তায় তাদের গাড়িতে মানুষ আটকা পড়ে আছে। তারা পানির জন্য গাড়ি চলাচল করতে পাচ্ছে না।

বেসামরিক প্রতিরক্ষা ও স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃষ্টিপাতের পর সম্ভাব্য পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতা জারি করে। রাস্তায় নিষ্কাশন করতে মাঠকর্মী নিয়োগ করা হয়। আমাদের রক্ষণাবেক্ষণ দল আবহাওয়া ও পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করছে বলেন ইব্রাহিম।

তিনি বলেন, তায়েফ শিক্ষা বিষয়ক অধিদপ্তর বুধবার তারমা, আল-খারমা, রণিয়া, মাইসান ও আল-মায়াসহ কিছু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করেন।তিনি আরো বলেন, তায়েফ বিমানবন্দরে যাওয়ার সব ফ্লাইট জেদ্দা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

আল-খুরমা এলাকায় বসবাসকারী মোহাম্মদ আল-কাওয়াদি বলেন, তার খামারের 400 টা খেজুর গাছ ধ্বংস হয়ে গেছে। পানি আর বৃষ্টির কারণে এধরণের সমস্যা আর হয়নি।

ওই এলাকায় বসবাসকারী প্রায় দুই হাজার লোক বৃষ্টির কারণে বিদ্যুৎসমস্যায় ভোগছে। ভারী বৃষ্টির কারণে কয়েকটি ইলেকট্রিক মিটার অকেজো হয়ে গিয়েছে। জনসাধারণ বিদ্যুৎ কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু কোনও লাভ হয়নি বলে জানায় তারা।

আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ