শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিরিয়ায় ৭২ ঘণ্টার জরুরি সতর্কতা জারি; যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ বুধবার ৭২ ঘণ্টার জন্য সিরিয়া সর্বোচ্চ সতর্কতা জারি করে সমস্ত সামরিকঘাঁটি ও বিমানবন্দরকে সতর্কতার আওতায় এনেছে। বার্তা সংস্থা আল-জাজিরা টেলিভিশনের বরাত দিয়ে  এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

সিরিয়ান গণমাধ্যমের ভাষ্যমতে, মার্কিন সামরিক হুমকির মুখে এ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, সিরিয়ার সরকারপন্থি বলে পরিচিত আল-মাসদার নিউজ ওয়েবসাইট বলেছে, সাইপ্রাস থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ সিরিয়ার পানিসীমার দিকে রওয়ান দেয়ার পর কৃষ্ণসাগরে অবস্থিত রুশ নৌবহরকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায় নি।

কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ভ্লাদিমির শ্যামানভ অঙ্গীকার ব্যক্ত করেছেন, সিরিয়ার ওপর মার্কিন হামলা হলে মস্কো, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক -সব ধরনের পদক্ষেপ নেবে।

মার্কিন সরকারের সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেন এবং ফ্রান্সও একই কথা বলছে। দেশগুলো বলেছে, রাসায়নিক হামলার ঘটনা সত্য প্রমাণিত হলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে সিরিয়ার সহযোগী দেশ রাশিয়া ও ইরানকেও তারা হুমকি দিচ্ছে।

রাসায়নিক হামলার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে শিগগিরি তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন। রাসায়নিক হামলা নিয়ে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা মার্কিন প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

অপরদিকে লেবাননে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় বিমান ্ বা মিসিইল হামলা চালায় তাহলে রাশিয়া কেবল সেহ প্রতিরোধই করবে না বরং পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ