রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

কোটা সংস্কার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বুধবার বিকেলে বলেন, কোটা ১৯৭২ সাল থেকেই ছিলো।কিন্তু এটা নিয়ে আন্দোলন করলেও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারতো।

কিন্তু ভিসির বাড়িতে হামলা এটার তীব্র নিন্দা আমরা জানাই। কোনো শিক্ষার্থী এমন করতে পারে না। আমরা তো তাদের দাবির পরিপেক্ষিতে কার্যক্রম চালাচ্ছিলাম। আমরা কেবিনেটক সেক্রেটারীকে আদেশ দিয়েছি।তারপরও তাদের এ ভাঙচুর আমি নিন্দা জানাচ্ছি। তারা শিক্ষার্থী  হতে পারে না।

আমরা একটি নীতি নিয়ে দেশ পরিচালনা করছি। কোটা যাই থাক কোটা পরিপূর্ণ না হলে তালিকায় যারা থাকে তাদেরকে চাকরি দিয়ে দেই। ৩৩ তম বিসিএস পরীক্ষায় আমরা মেধার ভিত্তিতে চাকরি দিয়েছি। তারপরও তারা সারাদেশ ব্যাপী আন্দোলন েকরছ। পড়াশোনা বন্ধ করে তারা রাস্তায় নেমেছে। আজ যারা রাস্তায় নেমেছে তারা আমার নাতির বয়সী আমরা কি কিছুেই বুঝি না?

আমি তাদের দাবি আদায়ের জন্য আমি নানককে পাঠিয়েছি। যারা দাবি করছে কোটা সংস্কার আন্দোলন করছে  আমি আশ্চর্য হচ্ছি তারা েএটা ও জানে না যে আমরা এ কোটার পরে মেধাবিদের ভিত্তিতেই তো বাকিদের চাকরি দিয়েছি। আমার দুঃখ হয় যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের সঙ্গে তাল মিলাচ্ছে। তারপরও তাদের আন্দোলন। তাহলে আমি সংসদে বলবো কোটা বাতিল করা হবে। কোটা পদ্ধতিরই দরকার নাই।

বিস্তারিত ভিডিওতে দেখুন,


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ