শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত হতে পারে ২ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলজেরিয়ার সেনাবাহিনীর একটি বিমান বুধবার সকালে রাজধানীর বোফারিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দূর্ঘটনায় ২ শতাধিক ব্যাক্তি নিহতের আশঙ্কা করা হচ্ছে।

আলজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে একশত নিহত হয়েছে। তবে জার্মান গণমাধ্যম আলজেরিয়ার আন-নাহার চ্যানেলের সূত্রে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২ শতাধিক আরোহী ছিল।

আলজেরিয়ার স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এলয়েশিন মডেলের। যা সাধারণত পরিবহন এবং সরবরাহ কাজে ব্যবহৃত হয়। ইতিমধ্যেই ঘটনা স্থলে উদ্ধারকর্মী এবং বিশেষজ্ঞ টিম পৌছেছে।

সূত্র : আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ