শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আজ রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন মিয়ানমার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিয়ানমারের  মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত আই রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করতে ২দিনের সফরে গতকাল ঢাকায় পৌঁছেছেন।আজ বুধবার তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এপর্যন্ত  রোহিঙ্গা থেকে পালিয়ে আসা প্রায় ১১ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতন থেকে রক্ষা পেতে তারা  এসে বাংলাদেশের কক্সবাজারে ক্যাম্প গেঁড়েছেন। তাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে আজ রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন মিয়ানমারের এ মন্ত্রী।

দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো মিয়ানমারের মন্ত্রীর ঢাকায় পৌঁছানো এবং আজকে কক্সবাজারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র মতে, আজ দুপুরে মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করবেন। তবে তিনি নো-ম্যান্সল্যান্ড এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যাবেন না। কতুপালং থেকে ফিরে রাতে কক্সবাজারেই থাকছেন তিনি। কাল ফিরবেন ঢাকায়। এখানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক এবং নৈশভোজে অংশ নেবেন। রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১১ লাখ রোহিঙ্গার মধ্যে গত ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। তার আগের বছরে এসেছে আরও ৮৭ হাজার।

এসএস
আরো পড়ুন : ছাত্রলীগ নেত্রী এশাকে বহিস্কার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ