শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

বিশ্বদরবারে আমরা মাথা উঁচু করে চলবো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। মাথা নত নয়, আমরা মাথা উঁচু করে চলবো বিশ্বদরবারে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও গৌরীপুর-হোমনা সেতু, কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং কুমিল্লার পদুয়া বাজার রেলওয়ে ওভারপাসের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানসহ চার নেতা এবং ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমি চারটি প্রকল্পের শুভ উদ্বোধন করছি। এ উন্নয়নের ফলে সোনার বাংলা বিনির্মাণের কাজ আরেক ধাপ এগিয়ে গেল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ভিডিও কনফারেন্সে ঢাকা প্রান্তে বক্তব্য রাখেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মন্ত্রণালয়ে নজরুল ইসলাম।

চলমি মাসে মোদী-হাসিনা বৈঠক হতে পারে লন্ডনে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ