শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

‘ইহুদিদের চক্রান্তের কথা আমরা তেমন ভাবি না, তাই মিডিয়ার গুরুত্বও বুঝি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া। প্রায় একশতক পূর্বে হিন্দুস্তানের এক বুযুর্গ ব্রাহ্মণবাড়িয়ায় এসে প্রতিষ্ঠা করেছিলেন এ প্রতিষ্ঠানটি।উদ্দেশ্য ছিল বাতিল ফেরাকাকে রুখে দাড়াতে এ জামিয়া হবে অপ্রতিরুদ্ধ এক দূর্গ।

হিন্দুস্তানি ওই বুযুর্গের আশা প্রত্যাশা আল্লাহ কবুল করেছেন। ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আজ সত্যিই বাতিল রুখে দেওয়ার এক দূর্গের নাম জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া।

ঐতিহ্যবাহী এ জামিয়ার হাল ধরেছেন এ পর্যন্ত অনেক ওলি আল্লাহ, বুযুর্গ ও শায়েখ।স ময়ের ব্যবধানে তারা সায় দিয়েছেন দয়ালু স্রষ্টার ভালোবাসা মিশ্রিত আহ্বানে। চলে গেছেন পরলৌকিক জগতে প্রভুর কৃপায় ভাসতে। কিন্তু তাদের স্থালাভিসিক্ত করে গেছেন তাদেরই হাতে গড়া কিছু যোগ্য ব্যক্তিকে।

এরই ধারাবাহিকতায় আজকের জামিয়ার হাল ধরেছেন বিশিষ্ট লেখক, গবেষক, শায়খুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি মুবারকুল্লাহ। তিনি তার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে দিনদিন ভিন্ন মাত্রা  যোগ করছেন প্রাণের এ প্রতিষ্ঠানে।

তার যোগ্যতা, সরলতা ও মহানুভবতা তাকে শ্রদ্ধার পাত্র বানিয়ে তুলেছেন জামিয়ার প্রতিটি অনু-পরমানুর কাছে।

সময়ের যোগ্য এই সন্তান কিছুদিন আগে তার জীবনের নানাগল্পসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আাওয়ার ইসলামের সঙ্গে। কথা বলেছেন জামিয়ার ইতিহাস ঐতিহ্য নিয়েও। আওয়ার ইসলাম পাঠকের জন্য তার সাক্ষাতকারটি তুলে ধরছি।

সাক্ষাতকারটি নিয়েছেন আওয়ার ইসলাম প্রতিবেদক কাউসার লাবীব।

বাড়ির আঙ্গিনা থেকে যেভাবে তিনি শিক্ষাঙ্গনের প্রশস্ত ময়দানে

আমি প্রথমে গ্রামের স্কুলে প্রাইমারী স্কুলে পড়ি। এরপর ব্রাহ্মণবাড়িয়া মালিহাতা মাদরাসায় শরহে জামি পর্যন্ত পড়ি। এরপর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় শরহে বেকায়ায় ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়ি।

এরপর রমজানে মিরপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় শায়েখ শামসুদ্দীন কাসেমী রহ. এর কাছে তাফসির পড়ি। রমজানের পর আমি