বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

ভুল স্বীকার করে কেবলা ঠিক করা উচিত কাতারের: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাতার তার ভুল স্বীকার করে নিজেদের কেবলা ঠিক করা উচিত বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আদেল আল জুবাইর। শনিবার এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

আদেল আল জুবাইর বলেন, আমরা আশাবাদী কাতার নিজেদের ভুল সংশোধন করে নিবে। কাতার ভুল সংশোধন করলেই বয়কট তুলে নেওয়া হবে ও উপসাগরীয় দেশগুলোর অন্তর্ভুক্ত হতে পারবে। এ ক্ষেত্রে সৌদি আরবও কার্যকর ভূমিকা পালন করবে।

আদেল আল জুবাইর আরও বলেন, ইরান হুথি মিলিশিয়াদের সংগঠিত করেছে ও সৌদি আরবে মিসাইল হামলা চালিয়েছে।

সৌদি আরবের নিরাপত্তার জন্য অন্যকোনো দেশের প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আশ্চর্যজনক ও দুর্লব। ইরানের আঞ্চলিক সন্ত্রাসবাদ সৃষ্টি নীতি বাদ দেওয়া প্রয়োজন।

সূত্র: অাল-আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ