বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

কুরআন শরিফের মধ্যে বিস্ফোরক রাখত কুর্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র কুরআন শরিফের মধ্যে বিস্ফোরক রাখে সিরিয়ার আফরিনে পিকেকে গেরিলা যোদ্ধারা। আফরিন শহর  নিয়ন্ত্রণ নেয়া তুর্কি সেনারা এমনটা জানিয়েছেন।  খবর আনাদলু এজেন্সির।

তুর্কি সেনাদের বরাত দিয়ে আনাদলু এজেন্সির খবরে বলা হয়,  কুর্দি যোদ্ধাদের ফেলে যাওয়া একটি বাড়ির দেয়ালে ঝোলানো ব্যাগে কুরআন শরিফের মধ্যে বিস্ফোরক উদ্ধার করেছে তারা।

খবরে আরো বলা হয়, তুর্কি সেনারা শায়ক উবাসী গ্রামের ওই বাড়িতে ঘরের মধ্যে একটি ব্যাগে কুরআন শরিফ ঝোলানো দেখতে পায়। তারা সেটি পরীক্ষা করে দেখতে গেলে তার মধ্যে বিস্ফোরক পায়। তুর্কি সেনারা নিরাপদে সেটি নিষ্ক্রিয় করে।

গত ১৪ তারিখের যে তুর্কি সেনাদের হত্যা করা হয়েছিল সেটিও এমন ঘটনা ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। ওই দিন কোরআন শরিফের মধ্যে করে বিস্ফোরক নিয়ে তুর্কি সেনাদের ওপর হামলা করা হয়েছিল।

ওই হামলার পর তুর্কি সেনারা নিশ্চিত হয় যে, ওয়াইপিজি গেরিলাদের বিস্ফোরক প্রস্তুতি ও বিস্ফোরণ ঘটানোর ব্যাপারে প্রশিক্ষণ রয়েছে। বিদেশি গোয়েন্দারা তাদের এ প্রশিক্ষণ দিয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ