রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

খালেদাকে নিয়ে নতুন করে ভাবছে বিএনপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  নেত্রীর মুক্তির জন্য নতুন করে চিন্তাভাবনা করছে বিএনপি। বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে যৌথসভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া শিগগিরই জোট শরিকদের নিয়ে বৈঠকে বসার চিন্তাভাবনা এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি জানানোর বিষয়টি ঠিক করা হয়েছে।

আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়ার পর দলটির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এই বৈঠক শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন, খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ হবে—তা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তাঁর জামিন স্থগিত হওয়ার পর আরও স্পষ্ট হয়ে গেছে। তাই চলমান শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি দলীয় প্রধানের মুক্তি কীভাবে ত্বরান্বিত করার যায়, এ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে দলটি।

জোট নেতাদের সঙ্গে বৈঠক ও দলের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কোনো কর্মসূচি ঠিক করা হতে পারে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একজন নেতা। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না। আবার শক্ত কর্মসূচি দিয়েও সরকারের ফাঁদে পা দিতে চাচ্ছি না। তাই আলাপ আলোচনা করে নতুন কৌশল ঠিক করা হবে।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। বলার মতো কিছু নেই।’

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বরকত উল্লাহ বুলুসহ আরো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ