সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

যে উপকারের জন্য খাবেন গাজর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সালাদ কিংবা মিক্সড ভেজিটেবলে গাজরের ব্যাপক কদর। হালুয়া তো সবারই প্রিয়। আর এই গাজর চোখ ও হার্টের জন্য খুবই উপকারী। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ' আছে। হার্টের সমস্যা প্রতিরোধে গাজর সাহায্য করে। হার্ট ভালো রাখতে গাজর খান।

গাজরের সলিউবল ফাইবার হাই কলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ব্লাড সুগার লেভেল ঠিক রাখে, ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিরোধ করে। হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে।

পুষ্টিগুণে সমৃদ্ধ গাজরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও পটাসিয়াম, যা ক্ষেত্রবিশেষ দারুণ ওষুধের ভূমিকা পালন করে। এটি দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি কমায়।

চলুন জেনে নেয়া যাক গাজর থেকে কি কি উপকার পাবেন,

যদি চোখের সমস্যা থাকে তাহলে গাজর খাওয়া শুরু করে দিন। কারণ গাজর দৃষ্টিশক্তি বাড়ায়।

গাজরে আছে বিটা ক্যারোটিন, যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন-এ তে বদলে যায়। পরে সেটি চোখের রেটিনায় গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, সেই সঙ্গে রাতের বেলায় অন্ধকারেও চোখে ভালো দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি পিগমেন্টের সংখ্যা বাড়িয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

এতে আছে ফ্যালকেরিনল যা অ্যান্টিক্যান্সার উপাদানগুলোকে পূর্ণ করে। ফলে গাজর খেলে ব্রেস্ট, কোলন, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমে। গাজর শুধু শরীরের জন্য ভালো তাই নয়, এটি অ্যান্টি এজিং উপাদান হিসেবেও কাজ করে। এতে যে বিটা ক্যারোটিন আছে তা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের ক্ষয়প্রাপ্ত কোষগুলোকে পরিপূর্ণতা দেয়।

তবে যাদের ইউরিক এসিডের সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গাজর খাবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ