শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

বর্তমানে যারা মিডিয়া/চলচিত্রে কাজ করছেন লেখাটা তাদের জন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজনীন আক্তার হ্যাপী: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। দুনিয়ার যত মুসলিম বোন আছে সবাইকে আমি নিজের বোনই মনে করি। আমার বোন যখন ভুল কিছু করবে বা করতে চাইবে আমি নিশ্চয় তাকে হাসিমুখে সেই অন্ধকারে ঠেলে দিতে পারবো না।

আমার বলাটা তো আমাকে বলতেই হবে। শোনা না শোনা, মানা না মানা এটা তো যার যার বিষয়। কেউ ইচ্ছা করে আগুনে ঝাপ দিতে চাইলে আমি আটকাতে তো পারব না। এটা বলতে পারবো শুধু, এই আগুন ধংস করে দেবে, সহ্য করা যাবে না। তবুও জেনেশুনে কেউ ঝাপ দিলে সেটা তার জিম্মাদারি।

কুরআনে নারীদের জন্য আলাদা একটি সূরা ‘আন নিসা’! আল্লাহু আকবার! কত বড় সম্মান! নারীর যে সম্মান ইসলামে আছে যা আর কোনো ধর্মে নেই। নারী খুব দামী জিনিস। আল্লাহ এবং আল্লাহর রাসূল তা পরিষ্কার করে বলে দিয়েছেন। সুবাহানআল্লাহ!

আর আমরা আজকে বেপর্দা হয়ে সম্মান অর্জন করার চেষ্টা করছি। মিথ্যা সম্মানের পেছনে ছুটে মরছি। একটু চিন্তা করি, ধরলাম আমি/আপনি অনেক বড় নায়িকা হলাম, চলচিত্রে সর্বচ্চ সম্মান অস্কার পেলাম। প্রচুর টাকা হলো। সারা পৃথিবীর মানুষের (মুমিনদের কাছে না) কাছে আইডল হলাম। আমাকে/আপনাকে এক পলক দেখার জন্য জীবন দিতেও রাজি অনেকে। প্রচুর ক্ষমতা হলো এবং কোনো না কোনো দিন মরে গেলাম। তারপর?

ভাবতে পারেন? অন্ধকার কবরটাতে কেউ একটা লাইট জ্বালানোরও ক্ষমতা রাখে না। এত দামী দামী পোশাক পরতেন আপনি, সেই আপনার পোশাক হবে শুধু মাত্র সাদা কাফনের কাপড়। কোথায় যাবে সম্মান? কোথায় থাকবে ক্যারিয়ার? কোথায় থাকবে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি ভক্তরা? তারা কি আপনাকে আজাব থেকে বাঁচাতে পারবে?

হযরত আবু সাইদ খুদুরী রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, অবশ্যই নাফরমান অর্থাৎ (বে নামাজি, বেপর্দা) নারীদের কবরে তাদের জন্য ৯৯ টি বিষাক্ত সর্প (সাপ) নির্ধারণ করা হয়। সেগুলো তাকে কেয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকবে। যদি তাদের মধ্যে হতে কোন একটি সাপও পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো তাহলে জমিনে কোনো সবুজ তৃণলতা বা উদ্ভিদ জন্ম নিত না। (দারেমী)

আর ইমাম তিরমিযà