বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জঙ্গি দমনের নামে সিরিয়ায় বিমান হামলায় ৪৪ জনের নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব সিরিয়ার ঘুঁটা শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়। শরণার্থী শিবিরের উপর বোমা ছোড়ার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪৪ জন।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। এদিনের এই ১০০-র বেশি জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লাগাতার চলতে থাকা একের পর এক হামলায় এখনও পর্যন্ত ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সিরিয়ার বুকে চলতে থাকা লাগাতার হামলায় গত সপ্তাহে নিন্দা জানিয়েছে মার্কিন প্রশাসন। এই হামলার পেছনে রাশিয়ার মদত রয়েছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ অভিযোগ তোলা হয়েছে। রুশ প্রশাসনও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই একের পর এক হামলায় মৃত্যুর উপত্যকায় পরিণত হয়ে গেছে সিরিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ