বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আগামী ১৫ অাগস্ট লালকেল্লায় শেষবার মতো ভাষণ দেবেন মোদী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী ১৫ অগস্টই প্রধানমন্ত্রী হিসাবে লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন নরেন্দ্র মোদী৷ কারণ, ২০১৯-এর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর কুর্সিতে আর থাকবেন না নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় জয়লাভের পরের দিন, রবিবার এ ভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷

শুধু তাই নয়৷ তৃণমূল কংগ্রেসের টার্গেট যে এ বার দিল্লি, সেই বিষয়টিও এ দিন ফের জানিয়ে দিল ঘাসফুল শিবির৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন রবিবার এমনই জানিয়েছেন, ২০১৮-তেই লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কারণ, ২০১৯-এর স্বাধীনতা দিবসে তিনি আর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন না৷ তাই ২০১৯-এ তাঁর লালকেল্লায় ভাষণ দেওয়া হবে না৷

একই সঙ্গে এ দিন তিনি এমনই জানিয়েছেন, ত্রিপুরায় লালদুর্গের পতন ঘটিয়ে যতই উৎসাহিত হোক না কেন, ২০১৯-এর পর দিল্লির কুর্সিতে বিজেপি থাকবে না৷ ২০১৮-ই বিজেপির শেষ বছর৷ কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যাবে বলেও এ দিন জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা৷

ত্রিপুরায় বিজেপির জয়লাভকে কটাক্ষ করে ডেরেক ও’ব্রায়েন এ দিন জানিয়েছেন, বিজেপি যে রাজ্যে জিতে এত উৎফুল্ল, তা একটা জেলার থেকেও ছোট৷ পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা হাওড়ার থেকেও কম ভোট ত্রিপুরায়৷

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ